ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০ কোটির মাইলফলক পেরিয়ে ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 129

প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে তানিম নূরের আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দেশ-বিদেশ মিলিয়ে ছবিটির আয় ইতোমধ্যে ২০ কোটি টাকা ছাড়িয়েছে।

ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত এই সিনেমা এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

আগামী ২৪ মে থেকে হইচইয়ে স্ট্রিমিং শুরু হবে সিনেমাটির। প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় দুই মাস প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনের পর আগেই ওটিটিতে আনার পরিকল্পনা ছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।

বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে সিনেমাটি এখন পর্যন্ত ১৪ কোটির বেশি আয় করেছে। বিদেশি বাজারের আয় যুক্ত হলে মোট সংগ্রহ ২০ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানা গেছে। গত শুক্রবারও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে ছবিটি।

তবে ওটিটিতে মুক্তির পরও দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০ কোটির মাইলফলক পেরিয়ে ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

সর্বশেষ আপডেট ০৩:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬