শিরোনাম
১৬ ডিসেম্বর শুরু থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম
বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ আপডেট ১২:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 138
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি জানান, উদ্বোধনের দিন থার্ড টার্মিনাল দিয়ে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। পর্যায়ক্রমে এর কার্যক্রম আরও বাড়ানো হবে।
বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। পাশাপাশি টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশের দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তবে ১৬ ডিসেম্বর থেকে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।

































