ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম পরিস্থিতি উদ্বেগজনক: ৮৯ দিনে ৬৪৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 60

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৬৪৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুধুমাত্র সন্দেহজনক হামেই মারা গেছে ৫৫১ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯২ জনের।

শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ১ হাজার ২৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১২৪ জন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে, আর নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৮৫ জন। একই সময়ে ৬৮ হাজার ৯৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৫ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও একটি শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে ১ হাজার ১৫৩ শিশুর শরীরে নতুন করে উপসর্গ দেখা গেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন এবং দ্রুত টিকাদান ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাম পরিস্থিতি উদ্বেগজনক: ৮৯ দিনে ৬৪৩ শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬