ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার ১২ দিন পর মারা গেলেন ছাত্রদল নেতা শাকিল

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ১১:৫৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 93

হামলার ১২ দিন পর মারা গেলেন ছাত্রদল নেতা শাকিল

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩০)। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি। এ সময় দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলিও ছোড়ে। হামলাকারীদের হাত থেকে পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয় শাকিলকে। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

এদিকে, শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা শাকিল হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামলার ১২ দিন পর মারা গেলেন ছাত্রদল নেতা শাকিল

সর্বশেষ আপডেট ১১:৫৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬