ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 68

স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মীর মৃত্যু

স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে তিনি লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ তবে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে আগুনের সূত্রপাত হয়।

নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুনের ছেলে। তিনি মাদ্রিদে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় গত জুন মাসে স্পেনে যান ইউসুফ। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দেশটির নতুন নিয়ম অনুযায়ী ঘটনার মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল নিতে গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ইউসুফসহ তিনজন দগ্ধ হন।

খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করা হয়। পাশাপাশি নতুন করে আগুন লাগার ঝুঁকি এড়াতে গ্যারেজে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। দগ্ধ তার দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউসুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে গাজীপুরের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকাতেও শোকের মাতম শুরু হয়েছে।

ইউসুফের মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মীর মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬