সৌদির পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন
- সর্বশেষ আপডেট ০৩:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 60
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহযোগিতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তির অনুমোদন দিয়েছেন।
এই চুক্তির আওতায় সৌদি আরব ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জনের সুযোগ পেতে পারে। বুধবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তি ঘোষণার কথা রয়েছে।
চুক্তির মেয়াদ হবে ৩০ বছর। এর আওতায় সৌদি আরবের বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি উন্নয়নে মার্কিন কোম্পানিগুলো অংশ নেবে। যৌথ সমীক্ষার ভিত্তিতে দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের সুযোগও তৈরি হতে পারে।
চুক্তিটি পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো হবে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে বিলিয়ন ডলারের বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।
সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্য। সংস্থাটি বিশ্বজুড়ে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার তদারকি করে। এর আগে ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন—উভয় প্রশাসনই সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির চেষ্টা করেছিল।



































