ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
দাম্মাম রুটে কাল থেকে

সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 174

বিমানের ফ্লাইট

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলবে। আর রিয়াদ রুটে ফ্লাইট চালু হবে ২৫ অক্টোবর থেকে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিমান জানায়, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট পরিচালনা ও সময়সূচির বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ওই পরিস্থিতিতে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে দাম্মাম রুটের ফ্লাইটও বাতিল করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার রুট দুটিতে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাম্মাম রুটে কাল থেকে

সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান

সর্বশেষ আপডেট ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬