ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে নিহতদের মরদেহ ফেরাবে সরকার

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 76

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে উদ্যোগ

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৯ আগস্ট) সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত ১৬ বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এছাড়া দুজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহগুলো শনাক্ত করার প্রক্রিয়া চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় নিহতদের পরিবারগুলোতে চলছে আহাজারি। এলাকার মানুষের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদিতে নিহতদের মরদেহ ফেরাবে সরকার

সর্বশেষ আপডেট ১২:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬