ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ ফিরছে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 84

রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরও পাঁচজনের মরদেহ দেশে আসছে শনিবার (৩১ অক্টোবর)। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহগুলো দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সৌদি সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের মরদেহের পরিচয়ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নওগাঁর। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

নওগাঁর শনাক্ত হওয়া পাঁচজন হলেন; নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে চারজন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, শুরুতে অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও বর্তমানে এ উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট আত্রাইয়ের নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদিতে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ ফিরছে

সর্বশেষ আপডেট ১২:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬