ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 139

সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় যাত্রীরা

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। গত চার দিনে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৯টি সরাসরি সৌদিগামী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিটের ৫০টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

বেবিচকের মুখপাত্র জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে। এতে সৌদিগামী যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় যাত্রীরা

সর্বশেষ আপডেট ০৬:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬