ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য

সেই সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 57

খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফেরার পর বিমানবন্দর এলাকায় নজরদারির মাধ্যমে রাত প্রায় ৮টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জগলুল পাশার বিরুদ্ধে গুলশান থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় ‘অপারেশন ঈগল হান্ট’–সংক্রান্ত মামলায় এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলায় তিনি আসামি।

ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য

সেই সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬