সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্রুত কার্যকরের ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 105
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ জন সহকারী শিক্ষককে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নিয়োগ ও বদলি প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।
শুক্রবার (১ মে) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নিয়োগ পরীক্ষাটি দ্রুত সম্পন্ন হওয়ায় কিছু প্রশ্ন উঠেছিল, তবে নির্দিষ্ট শর্ত ও সামগ্রিক বিবেচনায় নিয়োগ প্রক্রিয়া কার্যকর করা হবে।
এ সময় তিনি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বহু প্রতীক্ষিত বদলি প্রক্রিয়াও দ্রুত বাস্তবায়নের কথা জানান। তবে শিক্ষার মান নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১১ লাখ প্রার্থী অংশ নেন, যাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩০০ জন নির্বাচিত হন। নিয়োগে বিলম্ব হওয়ায় সম্প্রতি কিছু প্রার্থী আন্দোলনও করেন।





































