ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 98

সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোশাকশ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা-বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করতে মজুরি বোর্ডকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও সরকার আগেই মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পাওয়ার পর রোববার সকালে বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার সুযোগ রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সহিংস আন্দোলনের প্রয়োজন ছিল না। আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন, হামলা, যানবাহন ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক আন্দোলনে মুখোশধারীদের অনুপ্রবেশ ও উসকানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে। এর মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টি, রপ্তানি বাণিজ্য ব্যাহত এবং পোশাকশিল্পের উৎপাদন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এসব অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মালিকদের উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানানো হয়েছে। কোনো কারখানা বন্ধ থাকলে তা যেন সাময়িক হয়। মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে উৎপাদন স্বাভাবিক রাখতে হবে, যাতে রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়।

তিনি আরও বলেন, সরকার পোশাকশিল্পের বিকাশ, রপ্তানি আয় বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করতে চায়। এ শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ খাতকে আরও এগিয়ে নিতে চায়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৯:২১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬