ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএলে ফের মিরাজের চমক, ২৩ রানে ৪ উইকেট

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 68

সিপিএল মিরাজের বাজিমাত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল হাতে আবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে ট্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আমাজন ওয়ারিয়র্স। ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে কোলিন মানরো ও নিকোলাস পুরানকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন মিরাজ।

চার ওভারে মাত্র ২৩ রান খরচায় চার উইকেট নেন এই অলরাউন্ডার। মোহাম্মদ নবীর বিকল্প হিসেবে দলে যোগ দেওয়া মিরাজের সিপিএলে এটি দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচেই ৩৬ রান খরচ করে তিনি নিয়েছেন ৭ উইকেট।

মিরাজের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নাইট রাইডার্স। পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৪৩ রান করা দলটি শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে জাস্টিন গ্রিভস ৩৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। মানরোর ব্যাট থেকে আসে ১৬ বলে ২৬ রান।

জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধীরগতির শুরু করে আমাজন ওয়ারিয়র্স। প্রথম সাত ওভারের মধ্যেই মাভেন্দ্র দিনদয়াল ও গ্লেন ফিলিপসকে হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রাখেন শাই হোপ।

তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ারের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন হোপ। ১৯ বলে তিন ছক্কায় ২৮ রান করে হেটমায়ার আউট হলে পরে মিরাজও ২ রান করে সাজঘরে ফেরেন।

এরপর কুয়েন্টিন সেম্পসনকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন হোপ। ৮ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় তুলে নেয় আমাজন ওয়ারিয়র্স।

এই জয়ে নয় ম্যাচে আমাজন ওয়ারিয়র্সের জয় হলো আটটি। একই সঙ্গে সিপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছে তারা। ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও আরও মজবুত করেছে দলটি।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ট্রিনবাগো নাইট রাইডার্স আসরে সপ্তম হারের স্বাদ নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকে মৌসুম শেষ করেছে।

এ ম্যাচে আরেকটি মাইলফলকের সামনে পৌঁছে গেছেন কাইরন পোলার্ড। ১০ রান করে শেষ ওভারে আউট হওয়ার আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার রান দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৯। ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন মাত্র ১ রান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিপিএলে ফের মিরাজের চমক, ২৩ রানে ৪ উইকেট

সর্বশেষ আপডেট ০১:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬