ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন, সদস্য ১১

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 106

সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন, সদস্য ১১

গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ ১১ বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত নতুন পর্ষদ প্রতিষ্ঠানটির গবেষণা, নীতিগত দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছে সিজিএস।

পুনর্গঠিত উপদেষ্টা পর্ষদে রয়েছেন জনপ্রশাসন ও সুশাসন বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাবিব জাফরুল্লাহ, নারী ক্ষমতায়ন ও সামাজিক উদ্ভাবন বিশেষজ্ঞ নায়লা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ড. সায়রা খান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক ড. সেলিম জাহান এবং ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ।

এ ছাড়া পর্ষদে রয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাবেক কর্মকর্তা ও উন্নয়ন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আনোয়ার-উল আলম চৌধুরী, ম্যাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, বাংলাদেশে ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল কে এম মজিবুল হক এবং শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা শাহেদুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) সিজিএস জানায়, শিক্ষা ও গবেষণা, উন্নয়ননীতি, আন্তর্জাতিক কূটনীতি, শিল্প, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা ও নীতিসংলাপ কার্যক্রম আরও জোরদার হবে বলে তারা আশা করছে।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন গবেষণা, মুক্তচিন্তা এবং তথ্যপ্রমাণভিত্তিক নীতিসংলাপের বিকল্প নেই। এসব মূল্যবোধ ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা এবং গঠনমূলক আলোচনার ক্ষেত্র সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সিজিএস সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রকাশনা, সম্মেলন ও সংলাপ আয়োজনের মাধ্যমে তথ্যপ্রমাণভিত্তিক নীতিনির্ধারণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন, সদস্য ১১

সর্বশেষ আপডেট ০৬:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬