ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালিসি বৈঠকে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ০২:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 125

সালিসি বৈঠকে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

নাটোরের গুরুদাসপুরে গ্রাম্য সালিসি বৈঠক চলাকালে জহুরুল ইসলাম (২৫) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শ্রমিকের মজুরি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় জহুরুলকে রক্ষা করতে গিয়ে তার পরিবারের সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জহুরুল ওই গ্রামের জলিল শেখের ছেলে। তিনি কৃষিকাজ করেন। হামলার ঘটনায় মামুদপুর গ্রামের সাইফুল কসাই ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাইফুল কসাইসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেছেন জহুরুলের ভাই রুবেল শেখ।

প্রত্যক্ষদর্শী আবদুল কুদ্দুস প্রামাণিক বলেন, শুক্রবার রাতে ঘটে যাওয়া একটি ঘটনা মীমাংসার জন্য শনিবার রাতে গ্রামের প্রধানরা সালিস ডাকেন। স্থানীয় শমসের চায়ের দোকানে বসা ওই বৈঠকে গ্রামের প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিলেন। বৈঠকে জহুরুলও ছিলেন।

তিনি বলেন, সালিস চলার একপর্যায়ে সাইফুল কসাইয়ের নেতৃত্বে জিহাদ, আশিক, নাজমুল, সেলিমসহ ১০ থেকে ১২ জন জহুরুলের ওপর হামলা চালান। এ সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। জহুরুলকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী, ভাবি, বাবা জলিল শেখ, চাচাতো ভাই রুবেল ও প্রতিবেশী মাজেম আলীও আহত হন।

পরে আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, জহুরুলের মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

বিএনপি নেতা ও গ্রামপ্রধান আবু রায়হান বলেন, স্থানীয়দের নিয়ে শান্তিপূর্ণভাবে সালিস চলছিল। একপর্যায়ে সাইফুল লোকজন নিয়ে জহুরুলের ওপর হাতুড়ি দিয়ে হামলা করেন। এতে জহুরুল মাটিতে লুটিয়ে পড়েন। হামলা ঠেকাতে গিয়ে তিনিসহ আরও কয়েকজন আহত হন। তিনি ঘটনার বিচার দাবি করেন।

জহুরুলের বাবা জলিল শেখ বলেন, বিডিআর নামে এক ব্যক্তির কাজের মজুরি বাবদ সাইফুল কসাইয়ের কাছে ৮০০ টাকা পাওনা ছিল। ওই টাকা নিয়ে সাইফুলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে জহুরুল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ ঘটনার মীমাংসার জন্যই শনিবার গ্রাম্য সালিস ডাকা হয়েছিল। কিন্তু সেখানে আপসের পরিবর্তে সাইফুল ও তার লোকজন জহুরুলসহ পরিবারের সদস্যদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

সালিস বসা চায়ের দোকানের মালিক শমেস বলেন, তার দোকানেই বৈঠক চলছিল। হামলার সময় দোকানের টেলিভিশন ভাঙচুর করা হয় এবং বিভিন্ন বিক্রয় সামগ্রী নষ্ট হয়েছে। এতে তার ব্যবসার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত সাইফুল কসাই ও তার সহযোগীরা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, জহুরুলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালিসি বৈঠকে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

সর্বশেষ আপডেট ০২:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬