ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 373

সালমান শাহ- ডন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

ডনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রোর (পশ্চিম) বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির। তিনি বলেন, ‘আমরা ডনকে এনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

সিআইডি সূত্রে জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে আসামি করা অন্য ব্যক্তিরা হলেন; শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। তাঁর মৃত্যুর পর থেকেই এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড; তা নিয়ে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।

সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলার তদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে সেটি হত্যা মামলায় রূপ নেওয়ার সুযোগ রয়েছে।

দীর্ঘ সময় পর ২০২৫ সালে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক স্ত্রী সামীরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন; সব মিলিয়ে অল্প সময়েই ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬