ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 109

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সাভারে পাঁচ বছর মেয়াদি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

দুই পর্বে অনুষ্ঠিত এ আয়োজনের প্রথম পর্বে দেশব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।

এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী এ ধরনের উদ্যোগ সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৫:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬