ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের ওসিসহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 58

সাভারের ওসি

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন প্রচারণা চালানোর অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, পুলিশ প্রধান (আইজিপি) থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সম্প্রতি দীর্ঘ তিন মাসের বেশি সময় ওসি-শূন্য থাকার পর সাভার মডেল থানায় মো. সাইফুল আলমকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই ধরনের প্রচারণার শিকার হচ্ছেন পুলিশের আরও অনেক কর্মকর্তা।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, একটি মহল পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং কর্মকর্তাদের মনোবল দুর্বল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি অতীত সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। কোনো ধরনের যাচাই ছাড়াই কাল্পনিক ও মনগড়া তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন দায়িত্ব পাওয়ার পরপরই তাকে ঘিরে এমন প্রচারণা বাড়ছে বলে দাবি করেছে সংগঠনটি।

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন বা নির্যাতনের মতো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেবল আগের সরকারের সময়ে দায়িত্ব পালন করেছেন; এমন যুক্তিতে সৎ ও পেশাদার কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো গ্রহণযোগ্য নয়।

সংগঠনটির ভাষ্য, এ ধরনের ভিত্তিহীন প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন, সদস্যদের মনোবল দুর্বল এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিবৃতিতে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে পুলিশের পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

পুলিশ অ্যাসোসিয়েশনের এ অবস্থানের প্রতি পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরও একাত্মতা প্রকাশ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারের ওসিসহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদ

সর্বশেষ আপডেট ১২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬