সাত বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
- সর্বশেষ আপডেট ০৫:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 185
সরকার একযোগে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নতুন নিয়োগ দিয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এখন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো. মাসউদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে অধ্যাপক ড. ফোরকান দায়িত্ব পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।
এছাড়া, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন এবং তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ নিয়োগপ্রাপ্ত হয়েছেন।



































