ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ২৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৪:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 168

সাতক্ষীরায় ২৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন গাজীপুর, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

অভিযানে গাজীপুর বিওপির ঘেরের পাড় এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তলুইগাছা বিওপির শালবাগান এলাকা থেকে জব্দ করা হয় ৭ লাখ ৫০ হাজার টাকার যন্ত্রাংশ।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির ভাদিয়ালি এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ, মাদরা বিওপির আমবাগান এলাকা থেকে ৮ লাখ ৪ হাজার টাকার মোবাইল যন্ত্রাংশ এবং চান্দুরিয়া বিওপির কাঁদপুর এলাকা থেকে ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

অন্যদিকে বাঁকাল চেকপোস্টের টহলদল আলিপুর হাটখোলা এলাকা থেকে আরও ৯০ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

বিজিবির হিসাবে, পৃথক এসব অভিযানে জব্দ করা চোরাচালান পণ্যের মোট মূল্য ২২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় ২৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

সর্বশেষ আপডেট ০৪:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬