ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা

সাতক্ষীরায় সীমান্তে ধরা পড়ল হত্যা মামলার আসামি

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 155

সাতক্ষীরায় সীমান্তে ধরা পড়ল হত্যা মামলার আসামি

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদ হাসান (২৮) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। তার সহযোগী অমিত হাসান ওরফে শিপন হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন। পরে সাতক্ষীরা সদর থানা, কালিগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে ভোররাত ৪টার দিকে নাহিদ হাসান ও অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এ পর্যন্ত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে রবিউল ইসলামের ভাতিজা বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কয়েকজন যুবকের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ থামাতে গেলে কলেজ ছাত্র জাকারিয়া খাঁন ছুরিকাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে নাহিদসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা

সাতক্ষীরায় সীমান্তে ধরা পড়ল হত্যা মামলার আসামি

সর্বশেষ আপডেট ০২:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬