সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে আটক
- সর্বশেষ আপডেট ০১:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 91
সাতক্ষীরায় মাদকসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক পুলিশ সদস্যরা হলেন, পুলিশ সদস্য মোস্তাইন বিল্লাহ (৩০) ও নাজমুল ইসলাম (২৮)। মোস্তাইন বিল্লাহ্ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন। সে খুলনার তেরখাদা উপজেলার পানতিয়া গ্রামের অহিদ মোল্লার ছেলে।
এছাড়া নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ভাতুয়াডাঙ্গা গ্রামের মৃত. ওয়াদুদ মৃধার ছেলে।
জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, দুই পুলিশ সদস্যের নিকট থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। কোরেক্স সিরাপটি অবৈধভাবে ভারত থেকে দেশে আসছে। এটি মাদক হিসেবে ব্যবহার হচ্ছে।































