ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসনের দাবি

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 103

সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসনের দাবি

সাতক্ষীরার বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে নগর উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত মানুষের অধিকারকে গুরুত্ব দিতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান। গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আলী নূর খান বাবুলসহ অন্যরা।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। নগর উন্নয়নের পাশাপাশি বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের আবাসনের অধিকার নিশ্চিত করতে হবে। পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করা গেলে তাঁদের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য পরিকল্পিত আবাসনের দাবি

সর্বশেষ আপডেট ০২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬