শিরোনাম
সাতক্ষীরায় আড়াই কোটি টাকার আইস জব্দ

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
- সর্বশেষ আপডেট ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 145
সাতক্ষীরায় ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ঘোনা বিওপির আওতাধীন দাঁতভাঙ্গা শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধেও তাদের তৎপরতা জোরদার করা হবে বলে জানানো হয়।































