ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিয়ে মন্তব্যে নীলফামারী পল্লী বিদ্যুৎ এজিএম ঘিরে বিতর্ক

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 184

নীলফামারীতে সাংবাদিকদের রিকশাচালকের সঙ্গে তুলনা করে মন্তব্য করায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) অনিমেষ বকসীকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাটি ঘিরে অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় আসে।

জেলার কর্মরত সাংবাদিকদের রিকশাচালকের সঙ্গে তুলনা করেছেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) অনিমেষ বকসী।

সোমবার (১ জুন) সকালে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন কর্মী নীলফামারী পল্লী বিদ্যুৎ অফিসে যান। তারা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সঙ্গে কিছু বিষয়ে তথ্য নিতে চাইলে, তার রুমে প্রবেশের আগেই এজিএম অনিমেষ বকসী তাদের থামান এবং কেন এসেছেন—তা জানতে চান। এ সময় কথাবার্তা এক পর্যায়ে বাকবিতণ্ডায় রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, সেখানেই তিনি সাংবাদিকদের রিকশাচালকের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন।

ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা এবং নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম-সভাপতি হাসান রাব্বী প্রধান সেখানে উপস্থিত হন। তারা এজিএমের এমন আচরণকে তুচ্ছ-তাচ্ছিল্যের বলে উল্লেখ করে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জি.এম) মো. মনোয়ার মোরশেদের কাছে বিষয়টি তুলে ধরেন এবং ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের দাবি জানান।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, নির্দিষ্ট কয়েকটি বিষয়ে তথ্য নিতে গেলে শুরুতেই তাদের বাধা দেওয়া হয় এবং পরে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে এমন মন্তব্য আসে।

এ বিষয়ে অনিমেষ বকসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনোয়ার মোরশেদ সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি দেখছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিকদের নিয়ে মন্তব্যে নীলফামারী পল্লী বিদ্যুৎ এজিএম ঘিরে বিতর্ক

সর্বশেষ আপডেট ০৭:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬