ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি ডকুমেন্টারি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অসন্তোষ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 73

সরকারি ডকুমেন্টারি নিয়ে রাষ্ট্রপতির অসন্তোষ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের প্রতীক। তাঁর ছবি ছাড়া ওই ডকুমেন্টারিকে পূর্ণাঙ্গ বলা যায় না। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত ডকুমেন্টারিতে একাধিক ত্রুটি রয়েছে। তাঁর ভাষ্য, সবচেয়ে বড় ত্রুটি হলো শহীদ আবু সাঈদের ছবি অনুপস্থিত থাকা। তিনি বলেন, আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে বিবেচিত। তাই তাঁকে বাদ দিয়ে নির্মিত কোনো ডকুমেন্টারি পূর্ণাঙ্গ হতে পারে না।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও ডকুমেন্টারিতে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। তাই বিষয়টি নিয়ে আপত্তি জানানোর পরও পরিস্থিতি শান্ত রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, এটি জনগণের সরকার। সরকারের কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ভুল স্বীকার করে তা সংশোধন করবে এবং আওয়ামী লীগের মতো আচরণ করবে না।

এর আগে একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনের পর শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের একাংশ এতে গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের বিভিন্ন অধ্যায় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানান।

ডকুমেন্টারি প্রদর্শন শেষ হওয়ার পর মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজন উচ্চস্বরে আপত্তি জানালে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংশ্লিষ্টরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি ডকুমেন্টারি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অসন্তোষ

সর্বশেষ আপডেট ০৫:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬