ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সবজির বাজারে স্বস্তি নেই, কমেছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 1045

রাজধানীর বাজারে সবজির দাম এখনও চড়া। সরবরাহ বাড়লেও বেশিরভাগ সবজি আগের সপ্তাহের উচ্চ দামে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমেছে মুরগির দাম। অন্যদিকে পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিমের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে।

রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে শুক্রবার এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ বাড়লেও পাইকারি পর্যায়ে দাম না কমায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েনি।

বর্তমানে করলা কেজি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা এবং বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম আকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা পর্যন্ত উঠেছে। কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং সজিনা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

কাঁচামরিচের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে এখন ১০০ থেকে ১৪০ টাকায় উঠেছে। দেশি শসা ১০০ থেকে ১২০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা এবং পেঁপে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতা কেজি ১৫০ থেকে ২০০ টাকা এবং ক্যাপসিকামের দাম ৩০০ টাকা পর্যন্ত রয়েছে।

মুরগির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি কক ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা এবং সাদা লেয়ার ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগির দাম এখনও বেশি, কেজি ৭৫০ টাকা।

গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আলুর দাম স্থিতিশীল থাকলেও দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ থেকে ৫০ টাকায় উঠেছে।

মাছের বাজারেও উচ্চ দামের প্রভাব রয়েছে। এক কেজি ওজনের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং বড় আকারের ইলিশ ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ডিমের বাজারেও বেড়েছে দাম। লাল ডিমের ডজন এখন ১৫০ থেকে ১৫৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৩০ টাকা। হাঁসের ডিম ডজন ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সবজির বাজারে স্বস্তি নেই, কমেছে মুরগির দাম

সর্বশেষ আপডেট ০৫:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬