ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে অনৈতিক কাজ, পলাতক মাদ্রাসার মুহতামিম

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • সর্বশেষ আপডেট ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 78

ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টায় ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমেদের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের আতহারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসার শ্রেণিকক্ষে মুহতামিমের সঙ্গে ওই কিশোরীকে দেখে সন্দেহ হয় কয়েকজন যুবকের। পরে তাঁরা মাদ্রাসার ভেতরে প্রবেশ করলে মুহতামিম ও কিশোরী দুই দিকে চলে যান। ঘটনাস্থলে কনডম পড়ে থাকতে দেখেছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বারহাট্টা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসার সভাপতি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মুহতামিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকের মাধ্যমে মুহতামিমকে মাদ্রাসা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছেন সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রেণিকক্ষে অনৈতিক কাজ, পলাতক মাদ্রাসার মুহতামিম

সর্বশেষ আপডেট ১০:২২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬