ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রম ও জনশক্তি বিনিময় ইস্যুতে ঢাকায় কাতারের শ্রম মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 77

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। সফর ঘিরে শ্রম, জনশক্তি বিনিময় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আশা করা হচ্ছে।

রোববার সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি একটি যৌথ কমিটি বৈঠকে শ্রম ও জনশক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে কাতারে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঢাকায় কাতার দূতাবাস এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রম ও জনশক্তি বিনিময় ইস্যুতে ঢাকায় কাতারের শ্রম মন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬