শেখ হাসিনার ফেরার ঘোষণা, কার জন্য ফাঁদ?
- সর্বশেষ আপডেট ০৯:০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 482
ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা; এই এক ঘোষণাতেই কি পাল্টে গেছে বাংলাদেশের রাজনৈতিক হিসাব? দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার ঘোষণা এখন শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্যও তৈরি করেছে বড় এক চ্যালেঞ্জ।
আওয়ামী লীগের নেতাদের দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া হলে লাভ হবে আওয়ামী লীগেরই। কারণ, তাদের মতে, সরকার যত কঠোর হবে, শেখ হাসিনাকে ঘিরে দেশে-বিদেশে তত বাড়বে আলোচনা। তৈরি হবে আন্তর্জাতিক চাপও।
.
কারণ তখন প্রশ্ন উঠবে; একজন সাবেক প্রধানমন্ত্রী যদি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তাকে বাধা দেওয়া হচ্ছে কেন? আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ।
অন্যদিকে শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে; সেটিও সরকারের জন্য বড় প্রশ্ন। কারণ তাকে ঘিরে রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ ফিরতে দিলে রাজনৈতিক চাপ, আর ফিরতে বাধা দিলে আন্তর্জাতিক চাপ- দুই দিকেই সংকট।
আওয়ামী লীগের নেতারা বলছেন, গত দুই বছরে দলটি যে জায়গা তৈরি করতে পারেনি, শেখ হাসিনার একটি ঘোষণাই সেখানে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। তাদের দাবি, ডিসেম্বরের ঘোষণা বিএনপি ও জুলাই-পরবর্তী রাজনৈতিক শক্তিকে অস্বস্তিতে ফেলেছে। শেখ হাসিনার রাজনৈতিক কৌশল নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন; ডিসেম্বরে সত্যিই কি দেশে ফিরবেন শেখ হাসিনা? নাকি দুই বছর পর আবারও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসার একটি হিসাবি চাল? সময়ই দেবে এর উত্তর। কিন্তু একটি বিষয় স্পষ্ট; শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে।






























