শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
- সর্বশেষ আপডেট ১২:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 167
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নোয়াখালী শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রাতুলের নেতৃত্বে আয়োজিত মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নোয়াখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাতুল জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শেখ হাসিনার দেশে ফেরার দাবি জানান।
কর্মসূচিতে বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































