ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া বিকল্প ছিল না

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 121

শেখ হাসিনা-দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া (আশ্রয়) ছাড়া ওই সময় ভারতের সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ওই সময়ে শেখ হাসিনার জন্য ভারতের যা করার প্রয়োজন ছিল, তারা তা করেছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী হতো, তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন; এ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে গিয়েছিলেন।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়। সেই প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো বিষয়টি একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগোচ্ছে এবং এতে আদালতও যুক্ত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া বিকল্প ছিল না

সর্বশেষ আপডেট ০২:৫৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬