ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের জন্য অনুদানে ইউনিসেফ-বিকাশ চুক্তি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 103

শিশুদের জন্য অনুদানে ইউনিসেফ-বিকাশ চুক্তি

বাংলাদেশের শিশুদের জন্য অনুদান সংগ্রহ আরও সহজ করতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি করেছে ইউনিসেফ। এর ফলে বিকাশ অ্যাপ এবং দেশজুড়ে থাকা বিকাশের অফলাইন মার্চেন্টদের মাধ্যমে সরাসরি ইউনিসেফকে অনুদান দেওয়া যাবে।

চুক্তির আওতায় বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ অপশন থেকে ইউনিসেফ নির্বাচন করে সহজেই অনুদান পাঠাতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি বিকাশের বিস্তৃত অফলাইন মার্চেন্ট নেটওয়ার্ক ব্যবহার করেও অনুদান দেওয়ার সুযোগ থাকবে।

ইউনিসেফের প্রাইভেট ফান্ডরাইজিং অ্যান্ড পার্টনারশিপের বৈশ্বিক পরিচালক কারলা হাদ্দাদ মারদিনি বলেন, জনপ্রিয় ও নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম বিকাশের সঙ্গে এই অংশীদারত্বের ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ও কমিউনিটির সঙ্গে সহজে, নিরাপদে এবং সরাসরি যুক্ত হয়ে শিশুদের কল্যাণে কাজ করা সম্ভব হবে।

তিনি বলেন, শিশুদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তহবিল সংগ্রহের সুযোগ বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা, শিক্ষা ও বিকাশের জন্য প্রয়োজনীয় সেবা আরও বেশি শিশুর কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। যে কোনো পরিমাণের সহায়তাই একটি শিশুর জীবন বদলে দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর বলেন, সমাজের অগ্রযাত্রা নিশ্চিত করতে কার্যকর সুযোগ তৈরিতে বিকাশ কাজ করছে। দেশের প্রথম ডিজিটাল ডোনেশন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে গ্রাহকদের পছন্দের প্রতিষ্ঠানে সহজে ও নিরাপদে অনুদান দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। ইউনিসেফের সঙ্গে এই উদ্যোগ শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।

ইউনিসেফের বৈশ্বিক পরিচালক কারলা হাদ্দাদ মারদিনি ও বিকাশের সিইও কামাল কাদীরের উপস্থিতিতে চুক্তিটি সই হয়।

চুক্তির আওতায় বিকাশ অ্যাপের ডোনেশন সেকশনে স্থায়ীভাবে ইউনিসেফের অনুদান দেওয়ার সুবিধা থাকবে। এর ফলে অনুদানের সুযোগ বাড়ার পাশাপাশি শিশুদের জন্য তহবিল সংগ্রহ ও সচেতনতা তৈরির কার্যক্রমও আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংগৃহীত পুরো অর্থ বাংলাদেশে শিশুদের সহায়তায় ইউনিসেফের বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে। এসব কর্মসূচির মধ্যে মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় সহায়তা, সহিংসতা ও শোষণ থেকে শিশুদের সুরক্ষা এবং জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী সহায়তা দেওয়ার মতো কার্যক্রম রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশুদের জন্য অনুদানে ইউনিসেফ-বিকাশ চুক্তি

সর্বশেষ আপডেট ০৭:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬