ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত-লিটনদের নতুন সহকারী কোচ মাকেতা

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 74

শান্ত-লিটনদের নতুন সহকারী কোচ মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মালিবাংওয়ে মাকেতার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি।

৪৫ বছর বয়সী মাকেতা দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলার সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটেও তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচ হিসেবে ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স পর্যায়ে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মাকেতা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। দেশটির ন্যাশনাল একাডেমিতেও দায়িত্ব পালন করেছেন তিনি। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স পর্যায়ে গড়ে তোলায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাকেতা। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হতে পেরে তিনি আনন্দিত। তাঁর ওপর আস্থা রাখার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

প্রধান কোচ ফিল সিমন্স ও কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে কাজ করে ক্রিকেটারদের সেরাটা বের করে আনার প্রত্যাশা মাকেতার। তরুণ ও সম্ভাবনাময় দলটির ধারাবাহিক উন্নতিতেও ভূমিকা রাখতে চান তিনি।

আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। বিশ্বকাপের কন্ডিশন ও পরিবেশের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের মানিয়ে নিতে মাকেতার অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্য বিসিবির। এখন দেখার বিষয়, নতুন কোচিং স্টাফের অধীনে শান্ত-লিটনদের পারফরম্যান্স কেমন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শান্ত-লিটনদের নতুন সহকারী কোচ মাকেতা

সর্বশেষ আপডেট ০৯:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬