ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

রোমান আকন্দ, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 105

শরীয়তপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

শরীয়তপুর সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ড এবং শরীয়তপুর পৌরসভার তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও তথ্য সংগ্রহ করা হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল, জেলা বিএনপির সহসভাপতি শাহ মো. আব্দুস সালাম ও মোফাজ্জেল হোসেন ফকির, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক মোল্যাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রেস কনফারেন্সে জানানো হয়, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগে এ কর্মসূচি চালুর অংশ হিসেবে সোমবার থেকে শরীয়তপুর সদর উপজেলায় তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে সদর উপজেলায় ৬৮ জন তথ্য সংগ্রহকারী ও সাতজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে চন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, শৌলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এবং রুদ্রকর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হবে।

অন্যদিকে, শরীয়তপুর পৌরসভায় এ কার্যক্রম পরিচালনার জন্য ২৯ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রশিক্ষণও শেষ হয়েছে। পৌরসভার ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হবে। পরে পর্যায়ক্রমে পৌরসভার অন্য ওয়ার্ডগুলোতেও কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সংগৃহীত তথ্য যাচাই ও সংরক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সম্ভাব্য উপকারভোগীদের তথ্যভান্ডার প্রস্তুতের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬