ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে টিপুর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিএনপিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৫:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 234

শরীয়তপুরে টিপুর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিএনপিকে স্মারকলিপি

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে শরীয়তপুর-মাদারীপুর প্রধান সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা জানান, গত ২৯ অক্টোবর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই রেকর্ডে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।

তাঁদের দাবি, দলীয় নেতার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। এ ঘটনায় টিপু মাদবর ও সাবেক যুবদল নেতা নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরও স্মারকলিপি দেওয়া হয়। জেলা বিএনপির নেতারা অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, ‘আমাদের নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তা মেনে নেব না। আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। তবে দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়া হবে।’

জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, ২৯ অক্টোবর ছড়িয়ে পড়া কল রেকর্ডে তাঁদের নেতা হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে প্রতিটি উপজেলা ও থানায় বিক্ষোভসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু বলেন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে। দলীয়ভাবে অভিযোগটি পর্যালোচনা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে টিপুর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বিএনপিকে স্মারকলিপি

সর্বশেষ আপডেট ০৫:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬