ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 118

ফাইল ছবি

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ ছিলেন। একইসঙ্গে আরও ৩৫০ জন বাংলাদেশির ফেরার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের বেশিরভাগই লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়। এতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকার।

দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশিদের শনাক্ত ও দেশে ফেরাতে নিয়মিত কাজ চলছে। ত্রিপলীর তাজুরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে গিয়ে কর্মকর্তারা আটক বাংলাদেশিদের তথ্য যাচাই করছেন।

যাচাই শেষে ধাপে ধাপে তাদের দেশে ফেরানো হচ্ছে। এর ধারাবাহিকতায় আগামী ২৪ ও ৩১ মে আরও ৩৫০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

সর্বশেষ আপডেট ০৪:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬