ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 96

রুহুল কবির রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, স্থানীয় সরকার নির্বাচন ও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ নিয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুহুল কবির রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বশেষ আপডেট ০৬:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬