ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রুমায় পাহাড়ি খাদে মোটরসাইকেল, প্রাণ গেল দুই পর্যটকের

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৭:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 120

রুমায় পাহাড়ি খাদে মোটরসাইকেল, প্রাণ গেল দুই পর্যটকের

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার বাসিন্দা মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার বাসিন্দা রোকাইয়া আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ছয়টি মোটরসাইকেলে ১০ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুরে বগালেক এলাকায় পৌঁছায়। তারা একটি কটেজে অবস্থান নেওয়ার পর বিকেলে বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান।

একপর্যায়ে দলের অন্য সদস্যরা ফিরে এলেও গাইডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার মোটরসাইকেলে কেওক্রাডংয়ের দার্জিলিংপাড়া অভিমুখে রওনা হন।

রাত পর্যন্ত তারা ফিরে না আসায় গাইড বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হয় উদ্ধার অভিযান। রাত ১১টার দিকে বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন একটি গভীর পাহাড়ি খাদ থেকে মোটরসাইকেলসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রুমায় পাহাড়ি খাদে মোটরসাইকেল, প্রাণ গেল দুই পর্যটকের

সর্বশেষ আপডেট ০৭:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬