ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদের বিদায়, রেফারিকে দুষছেন কোচ

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০১:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 33

বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। এই পরাজয় তাদের রূঢ় বাস্তবতার মুখোমুখি দ্বার করাচ্ছে। মৌসুমে কোনো ট্রফি জেতা এখন দূরের স্বপ্ন রিয়াল মাদ্রিদের জন্য।

কোয়ার্টার ফাইনালে এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড পাওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ম্যাচের শেষ দিকে পাওয়া ওই লাল কার্ডটিই রিয়ালের কপাল পুড়িয়েছে বলে মনে করেন তিনি।

আলিয়াঞ্জ অ্যারেনায় এদুয়ার্দো কামাভিঙ্গার অসংযমী আচরণের পর রিয়াল মাদ্রিদকে দুঃস্বপ্নে ঠেলে দেয়। এগিয়ে থাকার পরও ফ্রান্স মিডফিল্ডারের রেড কার্ডের মাশুল দিতে হয় রিয়ালকে। ৮৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার দুই মিনিটের মাথায় বায়ার্নকে সমতায় ফেরান লুইস দিয়াস। যোগ করা সময়ে অতিথিদের আরও এক গোল দেয় তারা। দ্বিতীয় লেগ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হারে আলভারো আরবেলোয়ার দল।

ইউরোপে ট্রফি জেতার স্বপ্ন যখন শেষ রিয়ালের; লা লিগায় সেই ট্রফি জিততে আরও কঠিন এবং অবিশ্বাস্য কিছু ঘটতে হবে। লা লিগায় বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল যদি বাকি ৭ ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে না পারে, তবে এই শতাব্দীতে পঞ্চমবারের মতো ট্রফিশূন্য মৌসুম পার করতে হবে তাদের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রিয়াল মাদ্রিদের বিদায়, রেফারিকে দুষছেন কোচ

সর্বশেষ আপডেট ০১:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬