ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 58

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

যাচাই-বাছাই শেষে সিইসি মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ সব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

সর্বশেষ আপডেট ১২:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬