শিরোনাম
রাষ্ট্রপতি ঢুকতেই সংসদে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 58
জাতীয় সংসদের চলমান অধিবেশনে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগোতেই এ পরিস্থিতি তৈরি হয়।
রাষ্ট্রপতি দাঁড়িয়ে বক্তব্য শুরু করার সময়ও বিরোধী জোটের সাংসদরা হট্টগোল করতে থাকেন। পরে রাষ্ট্রপ্রধানের ভাষণ শুরু হলে তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন


































