ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের হট্টগোল, ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 166

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানান। স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করলেও বিরোধী সদস্যরা প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ চালিয়ে যান। রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ অব্যাহত রাখেন।

একপর্যায়ে রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট আগে থেকেই বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিল।

সংসদে কোনো বিষয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে অধিবেশন কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াকআউট’ বলা হয়। বাংলাদেশে বিভিন্ন সময় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দল এমন কর্মসূচি পালন করেছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের হট্টগোল, ওয়াকআউট

সর্বশেষ আপডেট ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬