ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, বেরিয়ে গেলেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 100

রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, বেরিয়ে গেলেন কূটনীতিকরা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও দূতাবাসের প্রতিনিধিদের একটি অংশ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও এ দৃশ্য দেখা গেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষ হলে উপস্থিত জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতাকর্মী প্রামাণ্যচিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি তোলেন। তারা এতে তথ্যগত অসংগতি থাকার অভিযোগ করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন দেশের কূটনীতিক ও দূতাবাসের প্রতিনিধিদের একটি অংশ হল ত্যাগ করেন। একই সময়ে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা মঞ্চের সামনে নিরাপত্তা বলয় জোরদার করেন।

পরিস্থিতি শান্ত করতে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান মাইকে উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিতদের উদ্দেশে বক্তব্য দিলে তা নিয়ে আরও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাইকে বক্তব্য দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। যাদের আপত্তি রয়েছে, তাদের মঞ্চে এসে বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে বলেও তিনি জানান।

পরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন মঞ্চে উঠে বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে একাধিক অসংগতি রয়েছে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি সরকারের নজরে এনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান তিনি। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

শেষে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, প্রামাণ্যচিত্রে কোনো অসংগতি থেকে থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, বেরিয়ে গেলেন কূটনীতিকরা

সর্বশেষ আপডেট ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬