ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় ৬৫ পূজামণ্ডপে এমপি বকুলের অনুদান

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৭:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 146

রায়পুরায় ৬৫ পূজামণ্ডপে এমপি বকুলের অনুদান

নরসিংদীর রায়পুরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬৫টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রায়পুরা থানা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর কমিটির প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিন্দু মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দী।

অনুষ্ঠানে সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল গত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করায় দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণে উদযাপিত হয়। মারামারি ও চাঁদাবাজি পরিহার করে হিন্দু-মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে চললে তা সব ধর্মের মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

বক্তব্যের শেষে তিনি সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় ৬৫ পূজামণ্ডপে এমপি বকুলের অনুদান

সর্বশেষ আপডেট ০৭:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬