ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় দুর্নীতি-সন্ত্রাসে ছাড় নয়: এমপি বকুল

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০১:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 149

আশরাফ উদ্দিন বকুল

নরসিংদীর রায়পুরায় দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি ও উন্নয়ন পরিকল্পনা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে হলে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। এসব কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আশরাফ উদ্দিন বকুল বলেন, জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য সুশৃঙ্খল, নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা জরুরি। উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে দুর্নীতি ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির পথে বড় বাধা। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রান্তশালা এলাকায় মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, রায়পুরা থেকে ভৈরব পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে নতুন সড়ক নির্মাণ, চর রায়পুরায় নতুন উপজেলা প্রতিষ্ঠা, বেড়িবাঁধ নির্মাণ, পর্যটন অঞ্চল গড়ে তোলা, ইপিজেড স্থাপন এবং রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সততা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পরিবেশ নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় দুর্নীতি-সন্ত্রাসে ছাড় নয়: এমপি বকুল

সর্বশেষ আপডেট ০১:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬