ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 115

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে চর মধূয়া ইউনিয়নের সমীবাদ এলাকায় মামার বাড়িতে বসবাস করতেন।

পুলিশের দাবি, সাব্বিরের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন আকারের লোহার পাইপ, স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও বিভিন্ন টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহা, একটি ফায়ারকৃত শটগানের কার্তুজ এবং একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে অভিযানে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাব্বির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নজরদারি অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬