ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 187

রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশ জারির পর মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহী ছেড়ে যান।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে একই বিমানে রাজশাহী ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রটোকল ভেঙে হাত মেলাতে গিয়ে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আসেন। এ ঘটনার পরই তাকে স্ট্যান্ড রিলিজ করার খবর সামনে আসে। তবে বদলির আদেশে এর কারণ উল্লেখ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

সর্বশেষ আপডেট ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬