ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 107

স্বাস্থ্য অধিদপ্তর

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও এর জটিলতা হিসেবে নিউমোনিয়া বাড়তে থাকায় জরুরি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর ছুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়, রোগী সেবা স্বাভাবিক রাখা, টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে চালানো এবং হাসপাতাল ব্যবস্থার চাপ সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা কার্যকর থাকবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত।

একই সঙ্গে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের উপসর্গ দ্রুত ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা দেওয়া হলে এ রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। তবে দেরি হলে নিউমোনিয়াসহ গুরুতর জটিলতা তৈরি হতে পারে। এ কারণে অভিভাবকদের শিশুদের লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

সর্বশেষ আপডেট ০৬:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬